নীল বণিক:
উত্তরবঙ্গের তিনটি আসনের কথা মাথায় রেখে শিলিগুড়িতে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৬ ডিসেম্বর উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা করতে পারেন। সূত্রের খবর, উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার মিলিয়ে বেশ কয়েকটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। যদিও আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গের সভা নিয়ে দিল্লিতে দলের বৈঠক রয়েছে। সেই বৈঠকেই উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সভার দিন ও স্থান নির্ধারিত হবে বলে দলীয় সূত্রে খবর।
তবে ১৬ ডিসেম্বরের শিলিগুড়ির সভা একপ্রকার ঠিক হয়ে গিয়েছে। গণতন্ত্র বাঁচাও যাত্রা সফল করতেই প্রধানমন্ত্রী এই সভা করতে চলেছেন বলে দাবি রাজ্য বিজেপির। পাশপাশি দলের একাংশ জানাচ্ছে, উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণে বেশ কিছু চমকে দেওয়ার মতো নতুন কথা থাকবে। যেমন, দার্জিলিং-এর জন্য প্রধানমন্ত্রী বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারেন বলে খবর। তেমনি চা বাগানের শ্রমীকদের জন্যও মোদী কিছু আশার কথা শোনাবেন বলে দলীয় সূত্রের দাবি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news