Breaking News
Home / TRENDING / ধান কাটতে গিয়ে রক্তারক্তি কাণ্ড দেওর-বৌদির, জানুন ক্লিক করে

ধান কাটতে গিয়ে রক্তারক্তি কাণ্ড দেওর-বৌদির, জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক:

ধান কাটতে গিয়ে রক্তারক্তি কাণ্ড দেওর-বৌদির। ঘটনা বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়ার। এদিন শীতকালীন রবি ধান কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ‍্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। আজ সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সংঘর্ষে জড়িত দুই পরিবারের মধ‍্যে এক পরিবারের সদস‍্য মনোয়ারা বিবি তার ১ একর জমিতে সোমবার সকালে ছেলেকে নিয়ে ধান কাটতে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই তার সম্পর্কে দেওর হয়— আবদার গাজী পিছন থেকে হামলা চালায়। লাঠি ও বাঁশ দিয়ে বৌদি মনোয়ারাকে মারধর করে হয় বলে অভিযোগ।

এদিকে আবদার গাজী পাল্টা অভিযোগ করে যে তার পরিবারের ছেলে কচিয়ার রহমানকে মনোয়ারা বিবির পরিবারের লোকজন এসে অকস্মাৎ আক্রমণ করে। উভয় পক্ষের তিনজন গুরুতর জখম হয়ে বর্তমানে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্তে নেমেছে হাসনাবাদ থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *