Breaking News
Home / TRENDING / কলকাতায় ফের ক্লাব জোট?‌ জানতে ক্লিক করুন

কলকাতায় ফের ক্লাব জোট?‌ জানতে ক্লিক করুন

প্রসেনজিৎ মাহাতো
আই লিগের ক্লাব জোট আন্দোলন চালিয়ে সফল হয়েছে। এবার কি তাহলে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব জোট তৈরি হল? ইঙ্গিত সেরকমই। প্রিমিয়ারের সব ক্লাব মিলে আচমকাই বৃহস্পতিবার হাজির হয় আইএফএ–তে। সেই জোটে মহমেডান থাকলেও মোহনবাগান, ইস্টবেঙ্গল ছিল না। ক্লাবগুলোর দাবি, প্রিমিয়ারে কলকাতা লিগে ম্যাচের সংখ্যা বাড়াতে হবে। এছাড়াও ক্লাবগুলো পাওনা নিয়েও ক্ষোভ প্রকাশ করে। আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি জানিয়ে দেন, এবারে ম্যাচের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। েযমন চলছে, লিগ সেরকমই চলবে। সামনের বছর বাড়লেও বাড়তে পারে ম্যাচের সংখ্যা। ক্লাবগুলোর পাওনা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন উৎপল। ক্লাবগুলোর ক্ষোভ দেখানো স্বাভাবিক, অনেকদিন ধরে পাওনা টাকা পাচ্ছে না। চেষ্টা করছেন উৎপল। একা হাতে কত আর টানবেন আইএফএ?‌

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *