Breaking News
Home / TRENDING / ৪ নয়, রাজ্যে ২২টি সভা প্রধানমন্ত্রীর, জানতে ক্লিক করুন
Bathinda: Prime Minister Narendra Modi addresses during a rally organized for laying the foundation stone of All India Institute of Medical Sciences (AIIMS) at Bathinda on Friday. PTI Photo(PTI11_25_2016_000158B)

৪ নয়, রাজ্যে ২২টি সভা প্রধানমন্ত্রীর, জানতে ক্লিক করুন

নীল বণিক:

৪ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে ২২টি সভার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা ভোটে ২২ আসনকে পাখির চোখ করেছে বিজেপি। এই আসনগুলিতে লোকসভা ভোটে বাড়তি অক্সিজেন ইঞ্জেক্ট করতে চায় গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই রাজ্যের ২২ লোকসভা আসনে প্রধানমন্ত্রী সভা করার কথা দলীয় স্তরে জানিয়েছেন তিনি। আপাতত এ রাজ্যে প্রধানমন্ত্রীর চারটি সভা ঘোষণা করেছে রাজ্য বিজেপি। ওই চার সভা হওয়ার পরেই ফের চারটি স্থানে প্রধানমন্ত্রীর আরও চার সভাস্থল ঘোষণা করবে মুরলিধর সেন লেন।

জানা গিয়েছে প্রধানমন্ত্রীর ২২ টি সভার জন্যে তলেতলে প্রস্তুুতি শুরু হয়েছে। একেবারেই গোপন রেখে ২২টি লোকসভায় প্রধানমন্ত্রীর সভাস্থল নির্দিষ্ট করার কাজ শুরু করেছেন মুরলিধর সেন লেনের ম্যানেজাররা। সূত্রের খবর, রাজ্য বিজেপির কাজ শুধু দিল্লিকে সভারস্থলের নাম পাঠানো। তারপর প্রধানমন্ত্রীর সভাস্থল তথা অন্যান্য বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *