ওয়েব ডেস্ক
বছরের শুরু থেকেই ভোট তর্জায় সরগরম রাজনৈতিক মহল। এরই মধ্যে সারা ফেলে দিল লন্ডনের এক হ্যাকার। সৈয়দ শুজা নামের ওই হ্যাকার জানিয়েছে, ভারতের ইভিএমগুলিকে হ্যাক করা সম্ভব। শুজার এই দাবি ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলেই কমিশনের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ রাজেশ মুনার তরফে অবশ্য জানানো হয়, ভারতের ইভিএমগুলি হ্যাক করা অসম্ভব। এই মেশিনগুলি কোনওরকম ওয়ারলেস সিগনালের মাধ্যমে কোনওরকম তথ্যের আদান প্রদান করতে অক্ষম। তবে হ্যাকার শুজা বলছে ভারতের ইভিএমগুলি যাকে বলে ‘স্ট্যান্ড অ্যালোন ডিভাইজ’। অনেকদিন আগের ‘চিপ’ সিস্টেম রয়েছে এতে। ওয়ারলেস নেটওয়ার্ক বা ব্লু টুথের মাধ্যমে এই মেশিনগুলির সঙ্গে যোগাযোগ অসম্ভব। তবে এই মেশিনগুলির অ্যালগরিদমের সাহায্যে ইভিএমগুলির তথ্য পাওয়া সম্ভব।
লন্ডনের এই হ্যাকারের দাবি বিরোধীদের ব্যালট বাক্সের দাবি আরও জোরাল করবে সন্দেহ নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news