ভাস্কর মান্না
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের সামনে সতর্কীকরণ ছাড়াই বিক্রি করা হচ্ছে গুটখা, সিগারেট, বিড়ি সহ বিভিন্ন তামাক জাত পণ্য। যেখানে সরকারি নির্দেশ অনুসারে এইসব দোকানের বাইরে থাকা উচিত বিভিন্ন রকম সতর্কীকরণ পোস্টার ও ব্যানার।
সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্কুলের সামনে তামাকজাত পণ্যের বিক্রি নিয়ে সমীক্ষা করেছিল। সংস্থাটির রিপোর্ট বলছে, বিক্রয় কেন্দ্র গুলোর ৫৪ শতাংশই দৃশ্যমান সতর্কীকরণ বার্তা ছাড়াই তামাকজাত পণ্য বিক্রি করে। আর তার মধ্যে স্কুলের আশেপাশের অর্ধেকের বেশি দোকানদার তামাকজাত পণ্য বিক্রি করে।
স্বেচ্ছাসেবি সংস্থাটি দেশের ২০ টি শহরে ২৪৩ টি স্কুলের সামনে থেকে এই তথ্য নিয়ে এসেছে। তাদের দাবি, কম বয়সী দের খদ্দের হিসেবে পেতে দাম ছাড় দিয়েও বিক্রি করা হয়। বিধি সম্মত সতর্কীকরণ সংক্রান্ত বোর্ড বা লেখা এমন জায়গায় লাগানো থাকে যা সহজে চোখে পড়ে না। বেশিরভাগ দোকানে সেই বার্তা থাকে মাত্র এক মিটার উচ্চতায়। ফলে এই অনিয়ম থেকে মুক্তি দিতে কিছু উদ্যোগও নিয়েছে প্রশাসন।
২০১১ সালের হিসেব বলছে, শুধু ভারতে বিড়ির কারণে ৫.৮ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেই বছর। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তথ্য বলছে, ভারতে ক্যান্সার আক্রান্তদের ৩০ শতাংশ তামাকজাত পণ্যের নেশা করেন। মুখের ক্যানসার আর ফুসফুসের ক্যানসার হয় সবথেকে বেশি। তামাকে ৪৮০০ ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। সেগুলোর মধ্যে ৬৯ টি ক্যানসারের জন্য দায়ী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news