Breaking News
Home / TRENDING / নারদাকাণ্ডে আবার নোটিশ মুকুলকে

নারদাকাণ্ডে আবার নোটিশ মুকুলকে

বিশেষ সংবাদদাতা

 

নারদাকান্ডে মুকুল রায়কে তিন সপ্তাহ সময় দিতে নারাজ সিবিআই।

নারদা কান্ডে পুনঃনির্মানের জন্য তাঁর এলগিন রোডের বাড়িতে গিয়ে তদন্তের জন্য আগেই তৃনমুলত্যাগি মুকুল রায়কে নোটিশ পাঠিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মুকুল রায় মেইল করে সিবিআইয়ের থেকে তিন সপ্তাহ সময় চেয়েছিলেন।  তবে তিন সপ্তাহ যে মুকুলকে সময দেওয়া যাবে না। বরং এক সপ্তাহের মধ্যে তাঁকে এলগিন রোডের বাড়িতে থাকতে হবে এবং তদন্তের সহযোগিতা করতে হবে বলে   বুধবার জানিয়ে দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে কেন্দ্রীয় গোয়েন্দাদের নতুন নোটিশের কোনও জবাব নারদার অন্যতম অভিযুক্ত  এখনও দেননি বলে জানিয়েছেন সিবিআইয়ের কর্তারা।

আর মুকুলের বিরুদ্ধে সিবিআইয়ের চাপ তৈরিতে রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন শুরু হয়েছে।  তৃনমুলের একাংশ বলছেন লোক দেখাতেই সিবিআই মুকুলকে ফের নোটিশ দিয়েছে। তবে এই  নিয়ে তৃনমুলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলে নেই এমন কোনও নেতার সম্পর্কে আমি কোনও মন্তব্য করবো না।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *