Breaking News
Home / TRENDING / টেটের বিজ্ঞপ্তিতে ভুল ছিল, মুখে না মানলেও কাজে বোঝালেন পার্থ

টেটের বিজ্ঞপ্তিতে ভুল ছিল, মুখে না মানলেও কাজে বোঝালেন পার্থ

বিশেষ সংবাদদাতা

দেরিতে হলেও ঘুম ভাঙল রাজ্যের শিক্ষামন্ত্রীর।

টেট নিয়ে পরপর মামলার কারণে ক্ষতি হচ্ছে  ছাত্র-ছাত্রীদের, এতদিনে তা কবুল করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, এবার যাতে টেটের পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয় তা দেখবে রাজ্যের শিক্ষা দফতর।  এমনকি সঠিক সময়ে  সরকার এবার টেটের নিয়োগ করবে  বলেও জানান তিনি। তবে এ বছরের টেটের বিজ্ঞপ্তি যে ভুল ছিল, তা মুখে না মানলেও কাজে স্বীকার করলেন শিক্ষামন্ত্রী।  তাই এবারের টেটের জন্য ফের নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান তিনি। আগামী ১৫  নভেম্বর ফের টেটের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সাংবাদিক বৈঠকে জানান রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী।  নতুন নির্দেশিকাতে প্রশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত সবাই টেটের পরীক্ষাতে বসতে পারবে বলে জানান পার্থ।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *