Breaking News
Home / TRENDING / বিজেপিতে পুরুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক সাংসদ

বিজেপিতে পুরুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক সাংসদ

ওয়েব ডেস্ক:

বিজেপিতে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকের হেভিওয়েট নেতা নরহরি মাহাতো।  বৃহস্পতিবার কলকাতায় তিনি যোগদান করলেন মোদী ব্রিগেডে৷ বলা বাহুল্য, লোকসভার ভোটের আগে বাম সাংসদের তাদের দলে যোগ দেওয়া বিজেপির বড়সর সাফল্য।

উল্লেখ্য, এবার পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছিল বিজেপি৷ নরহরি মাহাতোর যোগদানে জঙ্গলমহলে আরও শক্তি বাড়ল তাদের৷

এদিন তাঁর হাতে দলের পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন-সহ অন্যরা৷

নরহরি মাহাতো ২০০৬ সালে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জিতে সাংসদ হন৷ ২০০৯ সালে আবার ওই কেন্দ্র থেকে জেতেন তিনি৷ তবে ২০১৪ সালে জিততে পারেননি৷ সেবার তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্ক মাহাতোর কাছে তিনি হেরে যান প্রাক্তন বাম নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *