ওয়েব ডেস্ক:
কলকাতা: লরির ধাক্কায় হাইট বার ভেঙে বিপত্তি বাইপাসে। এই ঘটনার জেরে যানজটে অবরুদ্ধ বাইপাসের চিংড়িহাটা অঞ্চল। সূত্রের খবর, একটি লরির ধাক্কায় ভেঙে যায় চিংড়িহাটা উড়ালপুলের হাইট বারটি।
পুলিশ সূত্রে খবর, হাইট বারটি ভেঙে পড়ায় উড়ালপুলের উপরে গাড়ি ওঠা বন্ধ করে দিতে বাধ্য হয় তারা। সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় ইএম বাইপাস দিয়ে। এর ফলে বাইপাসের উপর চাপ বাড়ে উত্তরগামী গাড়ির। শুরু হয় প্রবল যানজট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news