Breaking News
Home / TRENDING / নারদা’র ভয়েস রেকর্ড, হাজির সৌগত-মদন, হাইকোর্টের দ্বারস্থ ইকবাল আহমেদ

নারদা’র ভয়েস রেকর্ড, হাজির সৌগত-মদন, হাইকোর্টের দ্বারস্থ ইকবাল আহমেদ

ওয়েব ডেস্ক:

নারদাকাণ্ডের তদন্তে মঙ্গলবার সৌগত রায়ের ভয়েস রেকর্ড করল সিবিআই। বর্ষীয়ান তৃণমূল নেতা এদিন সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন। বেশ কিছুক্ষণ তদন্তকারীদের সঙ্গে কথাও বলেন। উল্লেখ্য, এর আগে শাসক দলের আরও দুই নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের ভয়েস রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

সিবিআই দফতর থেকে বেরিয়ে সৌগত রায় বলেন, “আজ শুধুই ভয়েস রেকর্ড করা হয়েছে। প্রায় ২ বছর পর আমাকে ডাকল সিবিআই। আমি এসেছি, আগামীদিনেও আসব। তদন্তে সহযোগিতা করব।”

প্রসঙ্গত, নারদা স্টিং অপরেশনের ফুটেজে দেখা গেছে  ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিচ্ছেন সাংসদ সৌগত রায়। ম্যাথুর দাবি অনুযায়ী সৌগত রায় টাকার বিনিময়ে ম্যাথুকে ব্যবসায় সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। গোটা বিষয়টির সত্যাসত্য খতিয়ে দেখছে সিবিআই।

এদিনই ইকবাল আহমেদ ও মদন মিত্রেরও হাজিরা দেওয়ার কথা। মদন মিত্র সিবিআই দফতরে ঢুকেছেন বলে জানা গিয়েছে। এদিকে সিবিআইয়ের সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ইকবাল আহমেদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *