ওয়েব ডেস্কঃ
ফের সীমান্ত সংঘাতে ভারত-পাক। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকসেনা গুলি চালায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।
মঙ্গলবার পুঞ্চ-এ এই ঘটনায় ভারতীয় সেনার গুলিতে নিহত হন ৩ পাকসেনা। এমনকি ভারতীয় সেনার দাপটে পাক সেনা ঘাঁটি ধ্বংস হয়ে যায়। বেশ কয়েকদিন ধরে এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে আসছিল পাকসেনা। রবিবার পাকসেনার গুলিতে নিহত হন ১ ভারতীয় জওয়ান। এদিন তারই জবাব দেয় ভারতীয় সেনা।
এদিন সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় প্রথমে মর্টার ছুঁড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা। প্রত্যুত্তরে ভারতীয় সেনাও গুলি চালায়। বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। অবশেষে ৩ জন পাকসেনা নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, পাক সেনার জবাবে প্রত্যাঘাত। ভারতীয় সেনার গুলিতে নিহত ৩ পাকসেনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news