Breaking News
Home / TRENDING / বউবাজারে ফের ভাঙল বাড়ি, মেয়ের বিয়ের কেনাকাটা, পরিবারের আয়ের উৎসও ধ্বংসস্তূপ!

বউবাজারে ফের ভাঙল বাড়ি, মেয়ের বিয়ের কেনাকাটা, পরিবারের আয়ের উৎসও ধ্বংসস্তূপ!

ওয়েব ডেস্ক:

নির্মিয়মান মেট্রো টানেলের জেরে শহরবাসীর বিপর্যয় অব্যাহত। বউবাজারে ফের ভেঙে পড়ল বাড়ি। এবারের ঘটনাটি ঘটেছে দুর্গা পিতুরি লেনে। চোখের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ে ১৩এ দুর্গা পিতুরি লেনর ওই বাড়িটি। নিমেষে ৩ তলা বাড়িটা ধ্বংসস্তূপ পরিনত হয়েছে। সামনের রাস্তার উপরেই ভেঙে পড়ে।

জানা গিয়েছে, ১৩এ দুর্গা পিতুরি লেনের এই বাড়ি স্থানীয় শীল পরিবারের। এই বাড়ির মেয়ে তৃষা শীলের বিয়ে স্থির হয়ে রয়েছে আগামী ২২ জানুয়ারি। অর্থাৎ ৪ মাস পরেই বিয়ে। স্বভাবতই গোটা পরিবারে ছিল উৎসবের আবহাওয়া। যদিও রবিবার সন্ধ্যা থেকেই সেন্ট্রাল অ্যাভিনিউর ব্রডওয়ে হোটেলের ৩৬ নম্বর রুমের অস্থায়ী বাসিন্দা শীল পরিবার। বিপর্যয় শুরু হওয়ায় মাথা গোঁজার ঠাঁই মিলেছে সেখানেই। কিন্তু যাবতীয় সহায়-সম্বল রয়ে গিয়েছিল ‘বিপজ্জনক’ বাড়ির ভিতরে। তারপর আজকের মর্মান্তিক বিপর্যয়ে সব তালগোল পাকিয়ে গেল!

একটি সংবাদমাধ্যমকে আজ সকালেই শীল পরিবার জানায়, বিয়ের কেনাকাটা হয়ে গিয়েছে। যার সবটাই রয়েছে ১৩এ দুর্গা পিতুরি লেনের বাড়িতে। আলমারিতে রয়েছে বিয়ের গয়না। তারা ভেবেছিলেন, বেশ কয়েক লাখ টাকার বিয়ের যাবতীয় কানাকাটাটুকু কোনওভাবে বাড়িতে ঢুকে নিয়ে আসবেন, এইজন্যে মুখ্যমন্ত্রীকে বিশেষ আবেদন জানাবেন বলেও ভেবে রেখেছিলেন। কিন্তু এখন কী হবে! কারণ ধূলিসাত্‍ ১৩এ দুর্গা পিতুরি লেনর বাড়িটা। এমনকী পরিবারের আয়ের উৎসও ছিল ওই বাড়িতেই। পরিবারের কর্তা রঞ্জন শীলের ছাপাখানাও আজ ধ্বংসস্তূপ। গোটা পরিবার এখন কী করবে, কীভাবে সামাল দেবে ভেবে পাচ্ছে না কিছুই।

প্রসঙ্গত, মেট্রোর সুড়ঙ্গে জল ঢুকেই বিপর্যয়। সমস্যার সমাধানে উঠে পড়ে লেগেছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু কীভাবে, কবে সবকিছু ঠিক হবে? উত্তর জানা নেই কারও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *