Breaking News
Home / TRENDING / এবার নারদায় নাড়া দিল ইডি, রত্না চট্টোপাধ্যায় সহ ৪ ‘প্রভাবশালী’কে তলব

এবার নারদায় নাড়া দিল ইডি, রত্না চট্টোপাধ্যায় সহ ৪ ‘প্রভাবশালী’কে তলব

ওয়েব ডেস্ক:

কেন্দ্রে নতুন সরকার থিতু হতেই সারধার পাশাপাশি নারদা নিয়েও শুরু হল তৎপরতা। শনিবার একসঙ্গে ৪ জনকে নোটিশ পাঠাল ইডি। এই চারজন হলেন, রত্না চট্টোপাধ্যায়, তাঁর বন্ধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মলয় ভট্টাচার্য এবং রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে।

সূত্রের খবর, এদের মধ্যে রত্না চট্টোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন, তিনি চিঠি পেয়েছেন। ইডির সামনে তিনি কাগজপত্র নিয়ে সময়মতো হাজিরা দেবেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, ইডির পাঠানো নোটিশ অনুযায়ী ৬ জুন থেকে ১৭ জুনের মধ্যের এই চারজনকে হাজিরা দিতে হবে।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে সারধা কাণ্ডের তদন্তে গতি এসেছিল। অবশ্য সেক্ষেত্রে তদন্তকারী সংস্থাটি ছিল সিবিআই। নারদার তদন্ত করছে ইডি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *