ওয়েব ডেস্ক:
কাটমানি ইস্যুতে বিজেপি হেনস্থার রাজনীতি শুরু করেছে, মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসলে মুখ্যমন্ত্রী নিজে কাটমানি নিয়ে সরব হতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘরে বাইরে বিক্ষোভে পড়তে হচ্ছে তৃণমূল নেতাদের। সুযোগ বুঝে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিরোধীরাও। যার ফলে নিগ্রহের শিকার হচ্ছেন শাসকদলের নেতা কর্মীরা। এমত অবস্থায় কাটমানি ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ বাড়ি তৈরির জন্য ১০ টাকা খেলেও কাটমানি ফেরত চাওয়া হচ্ছে।
এদিন ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। সেখানে আগুন ঝরা ভাষণ দেন মমতা। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও কাশ্মীর নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তিনি। ফের কটাক্ষ করেন বিজেপির কালো টাকা ফেরত আনার দাবিকে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কাঠগড়ায় তোলেন সংবাদমাধ্যমকেও। বলেন, ‘কেউ বাড়ি তৈরির জন্য ১০ টাকা খেলেও কাটমানি ফেরত চাইছে। আর ব্ল্যাক মানি নিয়ে কেউ কোনও কথা বলছে না। রাফাল চুক্তিতে কত টাকা লেনদেন হয়েছে কেউ কিছু লিখছে না। সমস্ত সংবাদমাধ্যমকে এরা কিনে নিয়েছে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news