ওয়েব ডেস্ক:
নারদকাণ্ডের তলবে শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বন্ধু শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসেন বৈশাখী৷
উল্লেখ্য, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে৷ এরই মাঝে বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, শোভনকে না জানিয়ে একাধিক কোম্পানি খুলেছিলেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়৷ সেই কোম্পানিগুলির মালিক একা রত্না নন, সঙ্গে আছেন রত্নার বন্ধু অভিজিৎ-ও৷
এই কোম্পানিগুলির বিষয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ঠিক কী জানেন? মনে করা হচ্ছে, এমন প্রশ্নই করা হবে আজ শোভনের বান্ধবী বৈশাখীকে৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news