নীল বণিক:
পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচাও রথযাত্রা হবেই। দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন বিজেপির সর্বোভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি জানান, শুক্রবার কোচবিহারে গণতন্ত্র বাঁচাও যাত্রা স্থগিত হয়েছে, যাত্রা বাতিল হয়নি। বিজেপি আইনি লড়াইয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচাও যাত্রা করবেই, বলেন অমিত। অমিতা শাহর কথায় ৩টি রথযাত্রাই হবে। আমি সূচনা করব যাত্রা। গণতন্ত্র বাঁচাও যাত্রা পশ্চিমবঙ্গের প্রত্যেক ঘরঘরে পৌঁছে যাবে বলে মনে করেন বিজেপি সেকেন্ড ইন কমান্ড। প্রত্যেক বিধানসভা ও লোকসভা ভোটের আগে এই যাত্রা হবে বলে জানান তিনি।
এদিন আমিত শাহ আরও বলেন, আদালতের অনুমতি নিয়েই রথযাত্রা করব। পুলিশ প্রশাসনের কোনও প্রয়োজন নেই। বরং মানুষের সাহায্য চান। কারণ অমিত শাহর ভাষায়—পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। যেখানে আগে রবীন্দ্রসঙ্গীত বাজত সেখানে এখন বোমের শব্দ বাজে। গেরুয়া শিবিরের সর্বোভারতীয় সভাপতির মতে, মমতা ভয় পেয়েছেন বলেই বিজেপির রথযাত্রা রুখতে চাইছেন। তাঁর আরও দাবি, রাজ্য প্রশাসন জঙ্গি কার্যকলাপ ঠেকাতে ব্যর্থ। মাফিয়ারাজ চলছে। এমনকী পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যার ঘটনা সবচেয়ে বেশি বলে উল্লেখ করেন অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news