নীল বণিক:
খোঁচা খেয়ে ঘুরে দাঁড়ালেন বিজেপি কর্মীরা। সকালে কোচবিহারে অমিত শাহের না আসার খবরে ঝিমিয়ে পরেছিলেন তাঁরা। তারপর দুপুর একটায় দলের সর্বোভারতীয় সভাপতির সাংবাদিক সম্মেলনে একটি শব্দ সবকিছু বদলে দেয়। আসলে শনিবার রাজ্যে আসবেন বলে জানিয়ে দেন অমিত শাহ। এরপরেই কোচবিহারে বিজেপির নিচু তলার কর্মীরা ফের অক্সিজেন পান। অমিত শাহের রাজ্যে আসার খবর শুনে বিজেপি কর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। মাত্র দশমিনিটের মধ্যে সভাস্থল পুরোপুরি ভরে যায়। সভাস্থলের শুরু হয় তৃণমূল বিরোধী স্লোগান। বিজেপি কর্মীরা চিৎকার করে বলতে শুরু করেন, স্বাগতম অমিত শাহ। রথযাত্রা হবেই হবে। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপির নিচু তলার কর্মীরা বলতে শুরু করেন, গাঁও গাঁও যাবে রথযাত্রা। দেখি মমতার পুলিশ কীভাবে আটকায়।

উৎসাহী কর্মীদের এমন ভিড় দেখে এরপর রাজ্য বিজেপি নেতৃত্বও আপ্লুত হয়ে পড়েন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এমন জোশই কর্মীদের মধ্যে দরকার। তাহলেই হবে। কর্মীদের এই উৎসাহের কাছে মমতার সন্ত্রাস কিছুই নয়। সন্ত্রাসকে প্রতিহত করেই রাজ্য বিজেপি বাংলার মাটি দখল করবে বলে জানান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news