ওয়েব ডেস্ক:
ফের ভয়াবহ অগুন নন্দরাম মার্কেটে। নন্দরাম মার্কেটের ৯ তলায় আগুন লেগেছে এবার। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন।
সূত্রের খবর, একটি কাপড়ের গুদাম রয়েছে মার্কেটের নয় তলায়। সেখানেই আগুন লাগে প্রথমে। শুরুতে ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। তারপর আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বুঝে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। বর্তমানে দমকলের ৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে।
প্রসঙ্গত, ১১ বছর আগে নন্দরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেবারের লেলিহান স্মৃতি আজও টাটকা। ২০০৮ সালের ১২ জানুয়ারি আগুন লাগে নন্দরাম মার্কেটে। টানা ৭ দিন ধরে জ্বলেছিল আগুন। সেই ঘটনায় আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয় নন্দরাম মার্কেটের ৭ তলা। ফের নন্দরাম মার্কেটে আগুন লাগায় চিন্তিত এই মার্কেটের ব্যবসায়ীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news