ওয়েব ডেস্কঃ
এবার ‘বুদ্ধিমান’ ড্রোন বাহিনী গড়তে চলেছে ভারত। বালাকোটের মতো জঙ্গিদমন অভিযানে এবার ব্যবহার করা হবে এই আত্মঘাতী ড্রোন। সূত্রের খবর, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই ড্রোনগুলি এগিয়ে যাবে নির্দিষ্ট লক্ষ্যের দিকে। এই ড্রোন তৈরি করার জন্য মাঠে নেমেছেন বেঙ্গালুরুর হিন্দুস্তান এরোনেটিক্স লিমিটেড অ্যান্ড নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিসের বিজ্ঞানীরা। দু’বছরের মধ্যে ড্রোন তৈরি করে পরীক্ষা করবেন তাঁরা।
এই ধরণের ড্রোনের নাম দেওয়া হয়েছে আলফা’স বা এয়ার লঞ্চড ফ্লেক্সিবল অ্যাসেট। এই ড্রোন হবে ভবিষ্যতের আকাশপথে হামলার এক অন্যতম গুরুত্ত্বপূর্ণ অস্ত্র। এই ড্রোনের মাধ্যমে এমন অঞ্চলেও হামলা করা যায় যেখানে বিমান নিয়ে যাওয়া অসম্ভব। একইসঙ্গে এতে কোনও প্রাণহানিরও আশঙ্কা থাকে না। তাদের ওড়ার গতি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার হতে পারে। এই ড্রোনগুলি ব্যাটারির সাহায্যে প্রায় ২ ঘণ্টা উড়তে পারবে বলেও মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news