Breaking News
Home / TRENDING / ১০৭ জন বিধায়ক যোগ দিতে চান বিজেপিতে, নতুন বিস্ফোরণ মুকুলের

১০৭ জন বিধায়ক যোগ দিতে চান বিজেপিতে, নতুন বিস্ফোরণ মুকুলের

জয় ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভার ১০৭ জন বিধায়ক যোগ দিতে চান বিজেপিতে। শনিবার কলকাতার বাস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন মুকুল দাবি করেন, “রাজ্যের আরও ১০৭ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে প্রস্তুত । অধিকাংশই তৃণমূল বিধায়ক।” এর আগে তৃণমূলের ৫ জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন মুকুলের হাত ধরেই। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস, লাভপুরের মনিরুল ইসলাম, কালচিনি উইলসন চম্পামারি, নোয়াপাড়ার সুনীল সিং ও মুকুল পুত্র বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় ইতিমধ্যে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। মুকুলের এমন দাবিতে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে তৃণমূল। তবে তৃণমূলের একাংশের দাবি নিজের ঘরের কাছের কাঁচরাপাড়া ও হালিশহর পৌরসভা আবার তৃণমূলের হাতে চলে যাওয়ায় রাজনৈতিকভাবে চাপে পড়েছেন মুকুল রায়। তাই মুখ বাঁচাতে এখন ১০৭ জন বিধায়কের গল্প শোনাচ্ছেন গেরুয়া শিবিরকে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে মুকুলের দাবি, তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আর সামলাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রশান্ত কিশোরের ডাক পড়েছে। মুকুল আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আর পারছি না। তাই প্রশান্ত কিশোরকে স্থলাভিষিক্ত করা হয়েছে।” প্রশান্তকে কোনও পদে বসানো হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তৃণমূলের তরফেও এবিষয়ে মুখ খোলা হয়নি। এনিয়ে মুকুল প্রশ্ন করেন, “কিশোর কোনও পদাধিকারী নাকি উপদেষ্টা ? প্রশান্ত বলেছেন, তাঁকে সিএসআর ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে। কোনও কিছুই স্পষ্ট নয়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Santanu Roy Chowdhury

    Need news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *