Breaking News
Home / TRENDING / ‘নমো অ্যাপে’ নয়া ফিচার, জানতে ক্লিক করুন

‘নমো অ্যাপে’ নয়া ফিচার, জানতে ক্লিক করুন

ওয়েব ডেস্ক:

নয়াদিল্লি: ক্লিন গঙ্গা ফান্ডের কথা মাথায় রেখে ‘নমো অ্যাপে’ নয়া ফিচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল মোবাইল অ্যাপের গ্রাহকেরা এবার চাইলে কিনতে পারবেন একাধিক পণ্যসামগ্রী। যেমন টি-শার্ট, মাগ, কাপ, নোটবুক ইত্যাদি। বিজেপির ন্যাশানাল ইনর্ফমেশন অ্যান্ড টেকনোলজি ইন-চার্জ অমিত মালভিয়া সংবাদ সংস্থাকে জানান, ‘তরুণ প্রজন্মের পছন্দকে গুরুত্ব দিয়েই ডিজাইন করা হয়েছে পণ্যসামগ্রীগুলি৷ সবচেয়ে বড় কথা, বিক্রি হয় পণ্যসামগ্রীর মুনাফা জমা হবে ক্লিন গঙ্গা ফান্ডে৷’

উল্লেখ্য, বর্তমানে ‘নমো অ্যাপে’র সাবসক্রাইবারের সংখ্যা ১০ মিলিয়ান৷ ২০১৫ সালে অ্যাপটি লঞ্চ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যার মাধ্যমে সাধারণ মানুষ নিত্যনতুন আপডেট এবং প্রধানমন্ত্রীর থেকে সরাসরি ম্যাসেজ, ই-মেলে যোগাযোগের করার সুযোগ পাবেন৷ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিক্রিয়া আদান-প্রদান ছাড়াও মোদীর চিন্তাভাবনা ও পরিকল্পনা সম্পর্কে আঁচ করতে পারবেন দেশের নাগরিকেরা৷ পড়তে পারবেন মোদীর লেখা ব্লগও৷

ক্লিন গঙ্গা ফান্ডের কথা মাথায় রেখে এবার সেই অ্যাপটিকেই দেওয়া হল নয়া মাত্রা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *