ওয়েব ডেস্ক:
এবার গোটা দেশজুড়ে রেল ব্যবস্থার আধুনিকীকরণে হাত দেবে কেন্দ্রীয় সরকার। তেমনটাই ঘোষণা করলেন, রেলওয়ে বোর্ডের অন্যতম সদস্য ঘনশ্যাম সিংহ। তাঁর মতে, বৈদ্যুতিন শক্তি অনেক বেশি সস্তা৷ বেশ কিছু রুটে ডিজেল ব্যবহার করার ফলে বার্ষিকভাবে রেল ১৩,৫০০ কোটি টাকা লাঘব করেছে৷ আগামী দিনে বৈদ্যুতীকরণের পরিকল্পনা বাবদ ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ ঘনশ্যাম আরও বলেন, স্বদেশজাত উৎসকে ব্যবহার করে দেশের সমস্ত রেল ব্যবস্থার বৈদ্যুতীকরণ করা হোক৷ এমনই স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী পিয়ুস গোয়েল৷
সংবাদ মাধ্যমকে তিনি জানান, ‘রামেশ্বরম-মাদুরাই সেকশনটিকে বৈদুতীকরণের পরিকল্পনা করছি আমরা৷ ১৬১ কিমি বৈদ্যুতীকরণের জন্য খরচ পড়বে ১৫৮ কোটি টাকা৷’ আরও একটি বৈদ্যুতিন কান্টিলিভার ব্রিজ তৈরির কথা ভাবা হচ্ছে বলেও তিনি জানান৷ তবে সেটি তৈরি হতে সময় লাগবে৷ সেজন্যই রেলমন্ত্রক প্রথমে পুরনো ব্রিজটির বৈদ্যুতীকরণের সিদ্ধান্ত নিয়েছে৷ বৈদ্যুতীকরণের এই নয়া সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট আশাবাদী রেল কর্তৃপক্ষ৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news