Breaking News
Home / TRENDING / ভার্মাও ছুটিতে, সিবিআই-এর নতুন অধিকর্তা নাগেশ্বর

ভার্মাও ছুটিতে, সিবিআই-এর নতুন অধিকর্তা নাগেশ্বর

ওয়েব ডেস্ক:

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঠাণ্ডা হল সিবিআই-এর অন্দরমলের কাজিয়া৷ অবশেষে সিবিআইয়ের নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা হলেন এম নাগেশ্বর রাও৷ এইসঙ্গে ছুটিতে পাঠানো হল প্রাক্তন সিবিআই প্রধান অলোক ভার্মা ও সংস্থার স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাসহ একাধিক অফিসারকে৷

সিবিআই-এর নতুন অধিকর্তা নাগেশ্বর রাও আগে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জয়েন্ট ডিরেক্টর। তিনি ওডিশা ক্যাডারের ১৯৮৬ সালের আইপিএস। ২০১৫ সালে সিবিআইয়ে যোগ দেন। চেন্নাইয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন কিছুদিন। দু বছর পর দিল্লিতে বদলি হয়ে আসেন। নাগেশ্বর ওডিশার বিভিন্ন জেলায় এসপি পদেও কাজ করেছেন।

ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতোকত্তোর হয়ে নাগেশ্বর রাও গবেষণা করছিলেন মাদ্রাজ আইআইটিতে৷ ১৯৮৬ সালে ওডিশা ক্যাডার থেকে আইপিএস হন। তার পরেই চেন্নাইয়ে সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর হিসাবে যোগ দেন। বেশ কয়েকটি হেভিওয়েট মামলার তদন্তভার রয়েছে তাঁর উপর।

আসল কথা হল অলোক ভার্মা ও রাকেশ আস্থানার ঝামেলা হটাতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন বাধ্য হলে দু’জনকেই ছুটিতে পাঠাতে। আর সেই জায়গায় এলেন সিবিআই-এর নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা নাগেশ্বর রাও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *