Breaking News
Home / TRENDING / আনাস্থা এড়াতে পাল্টা চাল, নৈহাটি পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

আনাস্থা এড়াতে পাল্টা চাল, নৈহাটি পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

ওয়বে ডেস্ক:

আনাস্থা এড়াতে নৈহাটি পুরসভায় সরাসরি প্রশাসক নিয়োগ করছে রাজ্য সরকার। প্রসঙ্গত, অনাস্থা এনেছেন এই পুরসভার ১৮ জন বিজেপি কাউন্সিলর। এমত অবস্থায় আস্থা ভোটে গেল না রাজ্য সরকার। বদলে নৈহাটি পুরসভায় সরাসরি প্রশাসক নিয়োগ করল তারা।

এদিন এই তথ্য দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী জানিয়ে দেন, পুর ও নগরোন্নয়ন সচিব সুব্রত গুপ্তর সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এদিন নৈহাটি পুরসভায় অনাস্থা আনে বিজেপি। বিক্ষুব্ধ কাউন্সিলরদের একাংশ অনাস্থা প্রস্তাব জমা দেন। চিঠি দেন নৈহাটির পুরসভার ১৮ জন বিজেপি কাউন্সিলর। যাঁরা সবাই-ই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কদিন আগেই। এখনও অবধি ২৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেছেন। যেখানে নৈহাটিতে মোট কাউন্সিলরের সংখ্যা ৩৫।

দিল্লির বিজেপির সদর দফতরে শুভ্রাংশু রায় বিজেপিতে যোগদানের দিন-ই কাঁচরাপাড়া, হালিশহর ও নৈহাটির মোট ৬৩ জন কাউন্সিলর দলবদল করেন। ৩৫ আসনের নৈহাটি পৌরসভায় ২৯টি আসনই তাদের দখলে বলে দাবি করে এরপরই এদিন অনাস্থা আনে বিজেপি।

এবার অনাস্থা এড়াতে সরসারি প্রশাসক নিয়োগ করে পাল্টা চাল দিল রাজ্য সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *