Breaking News
Home / TRENDING / দলীয় কর্মী খুন, প্রতিবাদে বাঁকুড়ায় থানা ঘেরাও কয়েক হাজার বিজেপি কর্মীর

দলীয় কর্মী খুন, প্রতিবাদে বাঁকুড়ায় থানা ঘেরাও কয়েক হাজার বিজেপি কর্মীর

ওয়বে ডেস্ক:

রাজ্যে বদলাচ্ছে প্রতিবাদের ভাষা। মুখর হচ্ছে বিজেপির বিক্ষোভ। শুক্রবার বাঁকুড়ায় এমন দৃশ্যই দেখা গেল এক গেরুয়া কর্মীর খুনের ঘটনার প্রতিবাদে। বাঁকুড়ার জয়পুরে গণনার দিন খুন হন এক বিজেপি কর্মী। এদিন সেই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে জয়পুর থানা ঘেরাও করে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক।

জানা গিয়েছে, নিহত বিজেপি কর্মীর নাম তন্ময় সাঁতরা। গেরুয়া সমর্থকদের দাবি, ভোট গণনার দিন তৃণমূলের দুষ্কৃতীরা খুন করে তন্ময়কে। সেদিন জয়পুর ব্লকের বিরামপুরে নিজের বাড়ির পাশেই বিজেপি র পতাকা টাঙাচ্ছিলেন তন্ময় সাঁতরা নামে ওই বিজেপি কর্মী। সেইসময় আচমকা তাঁর উপর হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। ব্যাপক মারধর করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও পরদিন বিকালেই মারা যান ওই বিজেপি কর্মী।

তন্ময় সাঁতরার মৃত্যুর পর পর একদফা উত্তেজনা ছড়ায় এরলাকায়। কিন্তু আজ শুক্রবার ফের একই কারণে সকাল থেকে জয়পুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকেরা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে জয়পুর থানায় স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *