নিজস্ব সংবাদদাতা:
গতকাল দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। নানাভাবে সেই আনন্দ ভাগ করে নিয়েছে গোটা দেশের মোদি ভক্তেরা। কেউ বিনামূল্য চা খাইয়েছেন পথচলতি মানুষকে, অনেকে লাড্ডু কিংবা মিষ্টিমুখ করিয়েছেন অচেনা অপরিচিতকেও। এর পাশাপাশি একই কারণে মানবিক হয়ে উঠল ব্যারাকপুর। সেখানে মোদি ভক্তরা ভবঘুরে দুঃস্থদের মুখে খাবার তুলে দিলেন। এভাবেও যে আনন্দ উৎযাপন কর যায় তা দেখিয়ে দিল ব্যারাকপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news