নীল বণিকঃ
রাজ্যে নিজেদের প্রচারক তৈরি করতে বদ্ধপরিকর সঙ্ঘ পরিবার। তাই রাজ্য থেকে ৪৪ জন প্রচারককে বিশেষ কর্মশালায় ডাকল সংঘের কেন্দ্রীয় কমিটি। সূত্রের খবর রাজ্যের বাছাই করা মোট ৪৪ সঙ্ঘের সদস্যকে ডাকা হয়েছে। তাঁরা সবাই নাগপুরে সঙ্ঘের কার্যালয়ে বিশেষ প্রশিক্ষণ নেবেন। ২৫ দিন ধরে রাজ্য থেকে যাওয়া সঙ্ঘের সদস্যরা এই বিশেষ প্রশিক্ষণ নেবেন। উত্তরবঙ্গ থেকে মোট ১২ জন সদস্য গেছেন নাগপুরে। আর দক্ষিণবঙ্গ থেকে গেছেন ১২ জন সদস্য। আগামীকাল থেকেই নাগপুরে শুরু হচ্ছে তৃতীয়বর্ষ সংঘ শিক্ষাবর্গ প্রশিক্ষন শিবির। সেই শিবিরেই রাজ্যের বাছাই করা সঙ্ঘের সদস্যরা বিশেষ প্রশিক্ষণ নিতে চলেছেন। তারপরেই রাজ্যে এসে তাঁরা নিজের এলাকায় কাজ শুরু করবেন বলে কেশব ভবন সূত্রের খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news