Breaking News
Home / TRENDING / নাগেরবাজার বিস্ফোরণ: ২৪ ঘন্টায় ৩ বার বয়ান বদল পাঁচু রায়ের

নাগেরবাজার বিস্ফোরণ: ২৪ ঘন্টায় ৩ বার বয়ান বদল পাঁচু রায়ের

ওয়েব ডেস্ক:

নাগেরবাজার বিস্ফোরণ নিয়ে বয়ান বদলেই চলেছেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান পাঁচু রায়। ২৪ ঘন্টায় এই নিয়ে ৩বার বয়ান বদল করলেন তিনি। কাল ঘটনার পর পর পাঁচু রায় বলেন, তাঁকে মারার জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এবং তিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি পাঁচ রায় বলেন, তাঁকে মারার জন্য নয়, তবে এই বিস্ফোরণ ঘটনা হয়েছিল তৃণমুল কর্মীদের মারতে। তৃণমূল ছিল টার্গেট। আজ ফের বদলে গেল উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধানের বয়ান। তিনি আজ বলেন, আসলে আমাকে বা তৃণমূলের উপরে আক্রমণ নয়, প্রকৃত ঘটনা হল এলাকায় সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার জন্য এই বিষ্ফোরণ ঘটনা হয়েছে। যারা সে কাজ করেছেন তারা সফল হয়েছেন।

নাগেরবাজার বিস্ফোরণের পর রাজনৈতিক শাসক ও বিরোধী পক্ষের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ পালা চলছিলই। গতকাল একাধিক তৃণমূল নেতা দাবি করেন, এর পেছনে  রয়েছে বিজেপি। উল্টো দিকে দিলীপ ঘোষ বলেন, পাঁচু রায়কে মারতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। এমত অবস্থায় পাঁচু রায়ের বারংবার বয়ান বদল নিয়ে নতুন জল্পনা শুরু হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *