নিজস্ব সংবাদদাতা:
মেডিকেল কলেজে আগুন লাগা নিয়ে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করল সরকার। দমকল দপ্তর আলাদা ভাবে একটি তদন্ত কমিটি গঠন করল। তারা নিজেদের মতো তদন্ত পক্রিয়া চালিয়ে রিপোর্ট জমা দেবে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করল পূর্ত দপ্তর।
উল্লেখ্য, আজ সকালে মেডিকেল কলেজে আগুন লাগে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল হাসপাতালের কেউ হতাহত হয়নি। পরে সহিদুল ইসলাম নামের এক রোগীর মৃত্যু সংবাদ জানা যায়। মৃত রোগীর বাড়ির লোকের দাবি, আগুনের ধোয়াতেই অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েন সহিদুল। হাসপাতালের যে ওয়ার্ডে আগুন লাগে সেখানেই ভর্তি ছিলেন তিনি। ধোয়ায় অবস্থা গুরুতর হওয়ায় তাকে জরুরিকালীণ বিভাগ এমসিএইচ-এ স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রেও রোগী সহিদুল ইসলামের মৃত্যু সংবাদ জানা গিয়েছে। পাশাপাশি লক্ষধিক টাকার ওষুধ পুড়ে যায় এদিন। যদিও সুপার জানিয়েছেন, আগামী এক বছরের ওষুধ তাদের স্টকে রয়েছে। ফলে কোনও সমস্যা হবে না। পাশাপাশি মেডিককেল কলেজ হাসপাতাল আগুন লাগার কারণ জানতে নিজেরাও একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিক অনুমান ফার্মেসি থেকে আগুন লাগে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news