Breaking News
Home / TRENDING / বোর্ড গঠন কেন্দ্র করে বোমাবাজি, চাঞ্চল্য নদীয়ায়

বোর্ড গঠন কেন্দ্র করে বোমাবাজি, চাঞ্চল্য নদীয়ায়

ওয়েব ডেস্ক:

নদীয়া ২৯ সেপ্টেম্বর: নদীয়ার ভীমপুর থানার বাগবেড়িয়া গ্রামে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে চলল ব্যাপক বোমাবাজি, গুলি। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, ভোটের আগে থেকেই এই এলাকায় চাপা উত্তেজনা ছিল তৃণমুল ও বিজেপি সমর্থকদের মধ্যে। ভোটের দিন এবং তার পরেও একাধিকবার হিংসার ঘটনাও ঘটেছে। ১৩ সদস্যের বাগবেড়িয়া পঞ্চায়েতে তৃণমূলের ৮ জন এবং বিজেপির ৫ জন সদস্য রয়েছে। তৃণমূল থেকে প্রধান হন মুন্নি মল্লিক, উপ প্রধান হন তনুশ্রী হালদার। বিজেপির অভিযোগ, গননার সময় প্রশাসনের সাহায্য নিয়ে জোর করে তৃণমূল সদস্যদের জিতিয়ে দেওয়া হয়ছিল।

এদিন বোর্ড গঠনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার দাবি করেছিল স্থানীয় প্রশাসন। ভিমপুর থানার পক্ষ থেকে দাবি করা হয় গোটা এলাকায় প্রায় ৪০০ বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু বাস্তবে দেখা গেল এলাকার ওপর পুলিশের নিয়ন্ত্রণ নেই।

অভিযোগ বোর্ড গঠন শুরু হওয়ার আগেই পঞ্চায়েত অফিসের সামনে তীর ধনুক নিয়ে হামলা চালায় দুষ্কৃতিরা। প্রকাশ্যেই বোমবাজি শুরু হয় । লক্ষ্য ছিল বোর্ড গঠন যেনতেন প্রকারেন বানচাল করা। মুড়ি মুড়কির মত বোমা পরতে থাকে। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দফায় দফায় সংঘর্ষে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পরে। উত্তেজিত সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *