ওয়েব ডেস্ক:
মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর : কেশিয়াড়ির খাজরায় হামলার অভিযোগ উঠল বিজেপির বুথ সভাপতি ও তার মায়ের ওপর। অভিযোগের তির তৃণমূলের দিকে।
বিজেপির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা নবীন চক্রবর্তী ও তাঁর অনুগামীরা এই হামলা চালিয়েছে। সূত্রের খবর, কেশিয়াড়ি বাজারের কাছে একটি দলীয় মিটিং করে মোটরবাইকে চেপে ফিরছিলেন বিজেপির বুথ সভাপতি দিলীপ দাস ও তার মা সন্ধ্যা দাস। অভিযোগ, সেই সময়ই খাজরার কাছে হামলা চালায় তৃণমূলের স্থানীয় নেতারা। আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বিজেপির জেলা নেতৃত্বের দাবি, তৃণমূল নিজেদের আধিপত্য কায়েম করতে তাদের ওপর হামলা চালাচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news