Breaking News
Home / TRENDING / প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক যান না রাহুল : প্রাক্তন কংগ্রেস সভাপতির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন নাড্ডার

প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক যান না রাহুল : প্রাক্তন কংগ্রেস সভাপতির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন নাড্ডার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রতিদিন লাদাখ সমস্যা নিয়ে টুইট করে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। একের পর এক অভিযোগ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সব তথ্য দেশবাসীকে জানাচ্ছেন না ? এবার সেই রাহুলকেই সাংসদ হিসাবে নিজের দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। সোমবার সকালে এই সংক্রান্ত বিষয়ে একটি টুইট করেন তিনি। সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ওয়েনাডের সাংসদ। অথচ সংসদের স্ট্যান্ডিং কমিটির কোনও বৈঠকে উপস্থিত থাকননি প্রাক্তন কংগ্রেস সভাপতি।  জায়গা দিতেই রাজি নয়। প্রসঙ্গত, লোকসভা ভোটের পর গঠিত নয়া প্রতিরক্ষা বিষয়ক কমিটি ১১ বার বৈঠক করেছে। তার একটাতেও রাহুল গান্ধী যাননি বলে অভিযোগ।

নাড্ডা লিখেছেন, “যে রাহুল গাঁধী একটা বৈঠকেও যান না। কিন্তু তিনি সেনার বীরত্ব নিয়ে প্রশ্ন করেন, দেশের মনোবল কমিয়ে দেন, বলেই অভিযোগ করেন বিজেপি সভাপতি। সবকিছু যেটা একটা দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক নেতার করা উচিত নয়।” নাড্ডা আরও বলেন, “কংগ্রেসে অনেক ভালো নেতা আছেন যারা এই বৈঠকগুলিতে যেতে পারেন কিন্তু গান্ধী পরিবার অন্য কাউকে জায়গা দিতেই রাজি নয়।” 

এদিন সকালে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একটি ভার্চুয়াল জনসভায় অংশ নেন বিজেপি সভাপতি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থান পশ্চিমবঙ্গে ২০২১ সালের ভোটে গেরুয়া জয়ধ্বজা ওড়ানোর জন্য নেতাকর্মীদের উৎসাহী করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *