নীল বণিক:
ফের কি রাজ্য মন্ত্রী সভার রদবদল হতে চলেছে? নবান্নের অন্দরে এমন জল্পনাই শুরু হয়েছে সম্প্রতি। প্রায় প্রত্যেক মন্ত্রী ও আমলার ঘরে কান পাতলে শোনা যাচ্ছে— এবার কার কঁপাল পুড়তে চলেছে কে জানে! সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার মন্ত্রী সভার রদবদলের চুড়ান্ত সম্ভাবনা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন নতুন মুখ আনতে চলেছেন মন্ত্রীসভায় বলে খবর। নতুন মন্ত্রীরা প্রায় প্রত্যেকেই জেলার মুখ বলে জানা গিয়েছে। সামনেই ২০১৯। তাই লোকসভা ভোটের আগে কয়েকজন মন্ত্রীকে দলের সাংগঠনিক কাজে আরও বেশি করে লাগাতে চান মুখ্যমন্ত্রী। তেমনই জেলার বেশ কয়েকজন পরিচিত মুখকে তুলে আনতে চান রাজ্যস্তরের ক্ষমতায়।
বিজেপির কথা মাথায় রেখে জঙ্গলমহল ও নদীয়া সহ গেরুয়া শিবিরের প্রভাব আছে এমন জেলার বিধায়কদের এবার বিশেষ ভাবে গুরুত্ব দিতে চান মুখ্যমন্ত্রী। তবে এব্যাপারে নাবান্নের কর্তারা এখনই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news