Breaking News
Home / TRENDING / মজা করতে সহপাঠীর অ্যাকাউন্ট হ্যাক করল বন্ধুরা। জেনে নিন কোথায়?

মজা করতে সহপাঠীর অ্যাকাউন্ট হ্যাক করল বন্ধুরা। জেনে নিন কোথায়?

ওয়েব ডেস্ক

বন্ধুর সঙ্গে মজা করতে তার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে অশ্লীল ছবি পোস্ট করল সহপাঠীরা। ছবিতে ফটোসপ করে এক শিক্ষিকার ছবিও আপত্তিজনকভাবে ব্যবহার করা হয়েছে। মধ্য কলকাতার এক নামী বয়েজ স্কুলের এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে এই বিষয়ে অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বন্ধুর পিছনে লাগতে তার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে ক্লাস ৯ ও ১০এর একদল ছাত্র। সেখানে কয়েকজন শিক্ষিকার সঙ্গে ওই ছাত্রের আপত্তিকর ছবি পোস্ট করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পরই স্কুলের তরফে অভিভাবকদের বিষয়টি জানানো হয়। একটি নোটিস জারি করে স্কুলের তরফে জানানো হয় যে কোনও ১৩ বছরের কম বয়সী ছাত্রের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *