নীল বণিক:
মমতার ব্রিগেডে রাহুলের আসা ঠেকাতে দিল্লি যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আগামী ২০ ডিসেম্বর দিল্লিতে কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন সোমেন। সেখানে মমতার ব্রিগেডের সর্বদলীয় সভায় রাহুলের বদলে অন্য কারও প্রস্তাব করবেন বলে জানা গিয়েছে। রাহুল-সোমেনের বৈঠকে উপস্থিত থাকবেন এআইসিসির পর্যবেক্ষক গগৈও। রাজ্য কংগ্রসের সাংগঠনিক পরিবর্তন নিয়েও রাহুল গাঁধীর সঙ্গে এই বৈঠকে কথা হবে প্রদেশ সভাপতির। তাছাড়া ২০১৯ -এর দিকে তাকিয়ে সাংগঠনিক স্তরেও কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর।
তবে সোমেন মিত্র বেশি গুরুত্ব দিচ্ছেন তৃণমূলের ব্রিগেডের সভাকে। জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক বাধ্যবাধকতা ভাল করেই জানেন সোমেন। তাই তিনি চাইছেন রাহুল নয়, বরং দ্বিতীয় সারির কোনও নেতা তৃণমূলের মঞ্চে থাকুক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news