চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সামাজিক দূরত্ব রক্ষা ও মাস্ক ব্যবহারে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের তরফে এই নির্দেশ জারি করলেন স্বরাষ্ট্র সচিব (Home Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়। নির্দেশিকায় লেখা রয়েছে, রাস্তাঘাটে মাস্ক ছাড়া কাউকে দেখা গেলে প্রথমে তাঁকে মাস্ক পরতে বলা হবে। তারপরও যদি সংশ্লিষ্ট ব্যক্তি মাস্ক পরতে না চাইলে তাঁকে আটকে দেওয়া হবে না। প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে তাঁর বিরুদ্ধে। জেলা প্রশাসন, পুরসভা ও পুলিশ বিভাগকে এই বিষয়টি সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে অর্ডারে।
আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই জনজীবন স্বাভাবিক গতিতে ফিরেছে। কিন্তু, আম জনতার মধ্যে সচেতনতা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনা করে আনলক-২ (Unlock-2) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এই বিষয়ে কড়া পদক্ষেপ নেয়ার ভাবনাচিন্তা শুরু করেছিল নবান্ন। সরাসরি নির্দেশিকা জারি করে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। দিয়েছে সামাজিক দূরত্ব বা ঠিক ভাবে মাস্ক পড়া না হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা তথা পুলিশ প্রশাসন যাতে এই নির্দেশিকা সঠিকভাবে মেনে চলেন সেই কারণে তাদেরকেও এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna)।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত তথ্যেও ছিল রাজ্যের জন্য উদ্বেগ। গত ৩৬ ঘণ্টায় বাংলায় নতুন ধরা পড়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছল ৬৪৯! এযাবৎ সর্বোচ্চ সংখ্যা ৬৫২ থেকে তিন কম। শুক্রবারের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন, যা সর্বোচ্চ মৃতের সংখ্যার ১ কম। বুধবার সন্ধের বুলেটিন বলেছিল, ৬১১ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যে। তার আগের দিন মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬৫২। সোমবার ছিল ৬২৪। এমন পরিসংখ্যানে উদ্বিগ্ন রাজ্য সরকার দায়ী জনমানুষের করা আইন বলবৎ করে করোনা ভাইরাসের (Coronavirus) মোকাবিলা করতে চাইছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news