চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কোভিড আক্রান্ত হয়ে নিজের টুইটার হ্যান্ডেলে সেকথা জানিয়ে দিলেন হুগলির বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। শুক্রবার নিজেই টুইটার হ্যান্ডেলে লকেট লিখেছেন, “আজ সকালেই আমার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। সামান্য জ্বর আছে, গত এক সপ্তাহ ধরেই নিজেকে আইসোলেশনে রেখেছি আমি। এমনিতে সব ঠিক আছে, সময়মতো জানাব।” পশ্চিমবঙ্গ বিজেপিতে এই প্রথম করোনা নেতা-নেত্রীর করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। প্রসঙ্গত, আনলক ফেজ ওয়ানের শুরু থেকেই সাংসদ হিসেবে কাজকর্ম শুরু করেছিলেন। কিন্তু কোথা থেকে তিনি সংক্রমিত হয়েছেন তা অবশ্য জানা যায়নি।
I have tested postive for Covid19 this morning, having mild fever and was in self-isolation for the past one week. I will keep everyone posted. All is well.
— Locket Chatterjee (@me_locket) July 3, 2020
গেরুয়া শিবির থেকে এই প্রথম কোনও নেতা তথা জনপ্রতিনিধির কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলেও, শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেকেই এই রোগে আক্রান্ত হয়েছেন। গত ২৪ জুন করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ফল তার তৃণমূল বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিক তমোনাশ ঘোষের। এছাড়াও তৃ নেতাদের মধ্যে মন্ত্রী সুজিত বসু আক্রান্ত হয়েছেন। কোভিডে আক্রান্ত হন তৃণমূলের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। এই সমস্ত নেতাদের পরিবারের সদস্যরাও কারণে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু লকেটের সংক্রমণ থেকে তাঁর পরিবারের সদস্যরা সংক্রমিত হয়েছেন কিনা তা অবশ্য জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news