Breaking News
Home / TRENDING / নবান্নে নতুন মুখ: মমতার মন্ত্রীসভায় বড় বদল, জানতে ক্লিক করুন

নবান্নে নতুন মুখ: মমতার মন্ত্রীসভায় বড় বদল, জানতে ক্লিক করুন

নীল বণিক:

আগেই জানা গিয়েছিল জেলা স্তর থেকে রাজ্যস্তরের প্রশাসনে উন্নীত হবেন শাসক দলের বেশ কিছু নেতা। আর তার পেছনে অন্যতম কারণ যে পুরুলিয়ার মতো বেশ কিছু জেলায় বিজেপির বাড়বাড়ন্ত তাও শোনা গিয়েছিল নবান্ন সূত্রে। এবার বাস্তবিক রদবদল হল মমতার মন্ত্রীসভায়। জানা গিয়েছে, বৃহস্পতিবারই চার নতুন মুখ আসতে চলেছেন।

নবান্ন সূত্রের খবর, সুজিত বসুকে এবার মন্ত্রীসভায় জায়গা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আবাসন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। এইসঙ্গে উত্তর ২৪ পরগনার আরেক বিধায়ক তাপস রায়কেও বড়সড় দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি জানা গিয়েছে, নির্মল মাজিকে রাষ্ট্রমন্ত্রী করতে চলেছেন মমতা। নদীয়ার চাকদহের বিধায়ক রত্না ঘোষকেও মন্ত্রী করা হচ্ছে। নবান্ন থেকে আপাতত এই চার জনের মন্ত্রীত্ব প্রাপ্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নতুন চার মন্ত্রীর নাম ঘোষণা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই নয়া মন্ত্রীরা রাজভবনে শপথ নেবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *