ওয়েব ডেস্ক:
জানুয়ারিতে অমিত শাহ, ফেব্রুয়ারিতে মোদী। লোকসভা ভোটে বিজেপির পাখির চোখ যে বাংলা তা ফের একবার বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়। বুধবার তিনি জানিয়ে দিলেন, আদালত রথযাত্রা নিয়ে যা বলবে সেই মতোই চলব। পাশাপাশি পূর্ব ঘোষণা মত হবে জেলায় জেলায় পদযাত্রা। এইসঙ্গে আগামী জানুয়ারি মাসে রাজ্যে মোট চার বার আসবেন বিজেপির সর্বোভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য বিজেপির বাছাই করা এলাকায় সভা করবেন তিনি। এবং পরের মাস, ফেব্রুয়ারিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী কোথায় কোথায় সভা করবেন তা সঠিক সময়ে নির্ধারিত হবে, জানিয়ে দিলেন মুকুল রায়।
পর পর দু’মাসে একাধিক বার অমিত শাহ ও নরেন্দ্র মোদীর রাজ্যে আসার ঘটনায় ইতিমধ্যে স্পষ্ট যে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। আর রাজ্যে বিজেপির ভোটের ঘুঁটি সাজানোর কাজটা যে মুকুল রায়কেই দেওয়া হয়েছে সেও এতদিন সকলের জানা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news