ওয়েব ডেস্ক:
অবশেষে ডাক্তার-রাজ্য বিরোধ মেটাতে হস্তক্ষেপ কেন্দ্রের। এবার উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যার সমাধানে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
প্রসঙ্গত ডাক্তার-রাজ্য বিরোধ চরমে উঠেছে। রাজ্যে মেডিকেল এমারজেন্সির পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতার বিভিন্ন হাসপাতাল থেকে শয়ে ডাক্তার ইস্তফা দিয়েছেন। জেলাতেও একই অবস্থা। যদিও মুখ্যমন্ত্রীকে তা নিয়ে খুব বেশি বিচলিত হতে দেখা যাচ্ছে না। অথচ রোগীদের হয়রানি চরমে পৌঁছেছে। অবশ্য সন্ধ্যায় বেশ কয়েকজন সিনিয়র ডাক্তারকে নবান্নে বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অরাজক অবস্থার সমাধান সূত্র খুঁজছে গোটা দেশ। সে কারণেই উদ্বিগ্ন কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি মুখ্যমন্ত্রীকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news