নিজস্ব সংবাদদাতাঃ
তাঁর গান কেন তাঁকে না বলে ব্যবহার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের র্যালিতে? ট্রাম্পকে চিঠি দিয়ে জবাব চাইলেন আমেরিকান রকব্যান্ড ‘অ্যারোস্মিথ’-এর অন্যতম সদস্য স্টিভেন টেলর। স্টিভেন চিঠিতে লিখেছেন, তাঁর গান রাজনৈতিক মিছিলে ব্যবহারের জন্য নয়। বরং একটি সামাজিক বার্তা দেয়।
সোমবার স্টিভেনের ‘লিভিন অন দ্য এজ’ গানটিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি মিছিলে ব্যবহার করা হয়। তারপরেই বিরক্ত হয়ে স্টিভেন টেলর এই চিঠি লেখেন প্রেসিডেন্টকে। স্টিভেনের বক্তব্য, ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের রাজনৈতিক লড়াইয়ের জন্য ওই গান বাঁধিনি আমি। পৃথিবী বিখ্যাত গায়ক প্রশ্ন তোলেন, আমার অনুমতি ছাড়া আমার গান কিভাবে ব্যবহার করতে পারেন ওঁরা?
স্টিভেন টেলরের আইনজীবী বুধবার এই চিঠি পাঠিয়েছে ট্রাম্পকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই প্রথম না, ২০১৫ সালেও স্টিভেনের অনুমতি ছাড়া ট্রাম্পের দল স্টিভেনের গান ব্যবহার করেছিল। সেবার গায়ক জবাব চাইলে ট্রাম্প বলেন, এতে স্টিভেনেরও তো প্রচার হচ্ছে।
যদিও এবার কড়া চিঠি পৌঁছেছে হোয়াইট হাউজে। ২৪ ঘন্টার মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রপতিকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news