সঞ্জয় সরকার :
রাজ্যের পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে প্রায় তিন মাস হল। সুপ্রিম কোর্টে মামলা চলার ফলে বোর্ড গঠনের প্রক্রিয়া এখনও শেষ করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই রাজ্যের 8 টি জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। যে আসন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেগুলো বাদ দিয়ে বাকি পঞ্চায়েতের আসনে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে যে আসন নিয়ে মামলা চলছে সেখানে প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তবে সুপ্রিম কোর্টে মামলার রায় কবে বের হবে তার জন্য আর অপেক্ষা করতে রাজি নয় নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাই তড়িঘড়ি বৈঠক ডাকলেন গ্রামন্নোয়ন এর সঙ্গে জড়িত সব দফতরকে নিয়ে। বৃহস্পতিবার নবান্ন সভাঘরের এই বৈঠকে মুখ্যমন্ত্রী সব জেলার জেলাশাসককে পরিস্কার নির্দেশ দিলেন, আগামী তিন মাসের মধ্যে পঞ্চায়েতের প্রথম পর্যায়ের সব কাজ শেষ করতে হবে। নির্বাচনের কারণে ও মামলা চলার কারণে অনেকটা সময় নষ্ট হয়েছে। ১০০ দিনের কাজ সহ উন্নয়নের প্রচুর কাজ বাকি পড়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ এবার এই সমস্ত কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ২০১৮ ডিসেম্বর মাস পর্যন্ত উন্নয়নের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিন মাস ধরে পঞ্চায়েত নির্বাচনের কারণে উন্নয়নের কাজ থমকে রয়েছে। সেই কাজে গতি আনতে ৫ জনের মন্ত্রী গোষ্ঠী তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী গোষ্ঠীতে রয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি ও পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news