Breaking News
Home / TRENDING / ফেসবুক-প্রেমিক, একাধিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ

ফেসবুক-প্রেমিক, একাধিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ

নিজস্ব সংবাদদাতাঃ

সোনারপুরঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম প্রবীর মুখোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সে সোনারপুরের ঘাসিয়ারা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। অভিযোগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন মহিলাদের সঙ্গে আলাপ জমিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াত প্রবীর। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওইসব মহিলাদের সঙ্গে সহবাস করত। মহিলাদের জোর করে মদ্যপান করিয়ে শারীরিক সম্পর্ক করত সে। পাশাপাশি ওই মহিলাদের হুমকি দিয়ে রাখত, তার বিষয়ে কাউকে জানালে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে সে।

বুধবার রাতে সোনারপুর থানায় দুই নির্যাতিতা প্রবীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। যাদের একজনের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও অন্যজনের বাড়ি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে।

পলাতক অভিযুক্ত প্রবীর। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *