চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি হওয়া যাবতীয় গুজব খারি করে দিল তাঁর পরিবার। গভীর কোমায় চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে এমনটাই খবর মিলল হাসপাতাল সূত্রে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক পরিমাপের মাপকাঠিগুলো এখনও স্থিতিশীল রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার রটে যায় প্রয়াত হয়েছেন প্রণব মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এমন খবর ভাইরাল হওয়ায় বেজায় ক্ষুব্ধ হন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র ও কন্যা। এদিন সকালে প্রণবের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় নিজে টুইট করে বলেন, “আমার বাবা প্রণব মুখোপাধ্যায় জীবিত এবং হেমোডায়নামিক্যালি স্টেবল রয়েছেন। যেভাবে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ শেয়ার করছেন তাতে একথা স্পষ্ট যে এ দেশের সংবাদমাধ্যম একটা ফেক নিউজের কারখানা হয়ে উঠেছে।” এরপরেই টুইট করেন তাঁর কন্যা। নিজের টুইটার হ্যান্ডেলে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, আমার বাবাকে নিয়ে তৈরি হওয়া যাবতীয় গুজব সম্পূর্ণ মিথ্যা। আমি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অনুরোধ করব তারা যেন আমাকে হাসপাতালে কোনওরকম খবর জানতে ফোন না করেন।”
My Father Shri Pranab Mukherjee is still alive & haemodynamically stable !
Speculations & fake news being circulated by reputed Journalists on social media clearly reflects that Media in India has become a factory of Fake News .— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020
প্রসঙ্গত, রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর অবস্থা শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালের তরফে জারি করা বুলেটিনে বলা হয়, ‘‘প্রাক্তন রাষ্ট্রপতির প্রাণ বাঁচাতে সোমবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’’ এদিন সকালের বুলেটিনে বলা হয়েছিল, ‘‘সোমবার বেলা ১২টা নাগাদ প্রণব মুখোপাধ্যায়কে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর মাথায় অনেকখানি রক্ত জমাট বেঁধে ছিল। অস্ত্রোপচারের পরেও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক রয়েছে।’’ হাসপাতালে ভর্তি হলে কোভিড (Covid-19) পরীক্ষা হলে, রিপোর্ট পজেটিভ আসে তাঁর। নিজেই টুইট করে সেকথা জানিয়েছিলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news