Breaking News
Home / TRENDING / ‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত, এবার জমি মিউটেশন অনলাইনেই
Chief Minister Mamata Banerjee meet the press at Nabanna on Monday regarding her next protest program against Modi government on Demonetisation. Express photo by Subham Dutta. 21.11.16

‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত, এবার জমি মিউটেশন অনলাইনেই

ওয়েব ডেস্ক:

ডিজিটাল পশ্চিমবঙ্গ। এবার থেকে জমি কেনাবেচার মিউটেশন অনলাইনেই। মন্ত্রিসভার বৈঠকের পর আজ একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈপ্লবিকও বটে। এবার থেকে জমি কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাকে মিউটেশনের জন্য  বিএলআরও দফতরে যেতে হবে না। অনলাইনেই মিউটেশন করা যাবে। উল্লেখ্য, অনেক ক্ষেত্রেই মিউটেশনের সময় টাকা চাওয়ার অভিযোগ উঠত। বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনেও সেই অভিযোগ উঠেছে একাধিকবার। তারপরই এই ‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত।

এদিন একইসঙ্গে চর্মশিল্পে বাংলায় বিনিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুক্ষ্যমন্ত্রী বক্তব্য,  লেদার কমপ্লেক্সে ১০০০ জন নতুন বিনিয়োগ করতে চায়। এর জন্য ৩৫০ একর জমি দেবে সরকার । মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এতে করে ৩ লক্ষ যুবকযুবতীর কর্মসংস্থান হবে। ইতিমধ্যেই এই চর্মশিল্পে ১ লক্ষ ২০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন আরও ঘোষণা হয়। উল্লেখ্য,  মেদিনীপুর খড়্গপুরের খাসমহলে ১ লক্ষ মানুষকে জমির মালিকানা দেবে সরকার। উদ্বাস্তু কলোনিতেও মালিকানা দেওয়া হবে। আলিপুরদুয়ারেও জমির মালিকানা দেওয়া হয়েছে বেশ  কিছু পরিবারকে, জানান মুখ্যমন্ত্রী।

রাজ্যে বিনিয়োগের প্রসঙ্গে  মুখ্যমন্ত্রী বলেন, ফ্লিপকার্ট ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করছে। লজিস্টিক হাব হবে। এরফলে ১০ হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *