Breaking News
Home / TRENDING / ইমরানের দেশে নওয়াজের ৭ বছরের সাজা

ইমরানের দেশে নওয়াজের ৭ বছরের সাজা

ওয়েব ডেস্ক:

শেষ পর্যন্ত দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের ৭ বছর কারাদণ্ড  হল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে অল-আজিজিয়া দুর্নীতি মামলায় এদিন দোষী সাব্যস্ত করে আদালত।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসলামাবাদ আদালতে অল অজিজিয়া ও ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট মামলার শুনানি শেষ হয়। আজ তার রায় বের হল। যদিও আদালতের বাইরে ভাল কিছু শোনার জন্য অপেক্ষা করছিলেন শরিফের সমর্থকরা। যে কারণে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল। রায় ঘোষণার পর ভেঙে পড়েন শরিফ সমর্থকরা। ৭ বছরের সাজা হলেও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নামে জয়ধ্বনি দেয় তাঁর সমর্থকেরা।

আগেই সঙ্গতিহীন আয়ের মামলায় ২০০৮ সালে নওয়াজ, তাঁর কন্যা মরিয়ম ও জামাতা মহম্মদ সফদারকে ১১, ৮ ও ১ বছরের শাস্তি ঘোষণা করেছিল ইসলামাবাদের হাইকোর্ট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *