চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
যত দিন যাচ্ছে, ক্রমশ এগিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন (USA Presidential Election)। আর সেই নির্বাচনে ট্রাম্প বনাম বাইডেনের লড়াই জোর থেকে জোরালো হচ্ছে ক্ষমতা দখলের লড়াইও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সমীক্ষা বলছে ডেমোক্রেটিক পার্টির পদপ্রার্থী জো বাইডেন (Joe Biden) রিপাবলিক পার্টির ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) থেকে খুব সামান্য ভোটে এগিয়ে থাকলেও থাকতে পারেন।
ভোটের আগে বিভিন্ন সমীক্ষাতেই এই একই ফলাফল টি উঠে এসেছে। এরই মধ্যে একটি বিষয় লক্ষণীয় ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পের থেকে ২ লক্ষ্য ভোটে এগিয়েছিলেন। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি, শেষ পর্যন্ত তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা শেষ অব্দি কার হাতে থাকবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা বিশ্ব ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news