Breaking News
Home / TRENDING / “ভারতে বসবাসকারী মুসলিমরা সবচেয়ে সুখে আছেন” দাবি মোহন ভাগবতের

“ভারতে বসবাসকারী মুসলিমরা সবচেয়ে সুখে আছেন” দাবি মোহন ভাগবতের

নীল রায়।

“ভারতে বসবাসকারী মুসলিমরাই সবচেয়ে সুখে আছেন। কেন জানেন? আসলে এটা সম্ভব হয়েছে আমরা অর্থাৎ হিন্দুরা আছি বলেই।” শনিবার ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান (RSS) মোহন ভাগবত। ওড়িশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি আলোচনা সভায় তিনি বলেন, “ভারতের মুসলিমরা সবচেয়ে সুখে আছেন বলে মন্তব্য করেন মোহন ভাগবত। তবে শুধু মুসলিমরাই নন অন্য ধর্মের লোকেরাও এদেশের হিন্দু সংস্কৃতির জন্য ধর্মাচরণ করার পূর্ণ সুযোগ পান।”

মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, “যখন পৃথিবীর কোনও দেশ নিজের লক্ষ্য থেকে সরে যায়। কী করবে তা নিয়ে দ্বন্দ্বে ভোগে। তখনই তারা ভারতে ছুটে আসে সত্যের সন্ধানে। অতীতে ইহুদিরা যখন আক্রমণের স্বীকার হয়েছিলেন তখন একমাত্র ভারতই তাঁদের আশ্রয় দিয়েছিল।” তাঁর আরও সংযোজন, “পার্সিরাও এই দেশে এসে স্বাধীনভাবে ধর্মাচরণ করার পরিবেশ পেয়েছিলেন। কারণ হিন্দু কোনও ভাষা, রাজ্য বা দেশের নাম নয়। হিন্দু হল একটি সংস্কৃতি। যার জন্য সব ধর্মের মানুষ একসঙ্গে ভারতে বসবাস করতে পারে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *