সূর্য সরকার।
মায়ের উপর নির্যাতন সহ্য করতে না পেরে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল নাবালক ছেলে। শনিবার মধ্য রাতে ঘটনাটি ঘটে রাজারহাট (Rajarhat) থানা এলাকার নবাবপুরের মুন্সি পাড়াতে। মৃতের নাম নুরুল আলী তরফদার। বাবাকে খুনের পর ঘাতক ছেলে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে, মৃত নুরুল আলী বছর খানেক ধরে তাঁর মায়ের ওপর অত্যাচার করত আর সেই দেখে তাঁর রাগ হত। তার মধ্যে বনগাঁয় আরও একটি বিয়ে করে নুরুল। ১৫ বছরের ছেলের রাগ আরও বেড়ে যায়। এরপরই আরও অত্যাচার বেড়ে যায় বাবার।
শনিবার রাতে আবার ঝামেলা হয় বাবা ও মায়ের সেই সময় বাবা তার মাকে বেধড়ক মারধর করে। গলা টিপে মারতে যায়। সেই সময় রাগ পুষে রাখতে পারেনি ছেলে। ঘরের মধ্যে থাকা কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে।বাবার প্রতি রাগ এতটাই ছিল যে এরপর একটি বড় পাথর দিয়ে তার মাথায় মারে।ঘটনাস্থলে মৃত্যু হয় বাবার। এরপরই থানায় এসে জানায় ঘটনা। যদিও পুলিশ এখনও মায়ের খোঁজ পাইনি। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাত সওয়া তিনটে নাগাদ রাজারহাট থানায় এসে উপস্থিত এক নাবালক। জানায় সে তার বাবাকে খুন করেছে। এই কথা শুনে হতবাগ পুলিশ। মিথ্যা বলছে কিনা সেই জন্য তার হাত দেখা হয় দেখা যায় তার হাতে রক্তের দাগ। এরপরই রাজারহাট থানার পুলিশ ছেলেকে নিয়ে তার বাড়িতে যায়। দেখা যায় বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাবার মৃতদেহ। পাশ থেকে উদ্ধার একটি রক্ত মাখা কুড়ুল ও রক্ত মাখা পাথর।রাজারহাট থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে নিয়ে আসে। রবিবার মৃতদেহ আর্জিকর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news